চুয়াডাঙ্গা ট্রাক, কাভার্ড ভ্যান-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের আন্দুলবাড়ীয়া শাখার উদ্বোধন

আপলোড তারিখঃ 2019-09-09 ইং
চুয়াডাঙ্গা ট্রাক, কাভার্ড ভ্যান-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের আন্দুলবাড়ীয়া শাখার উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: চুয়াডাঙ্গা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, ট্যাংকলরি (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের আন্দুলবাড়ীয়া শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। এ শাখা কার্যালয়ের উদ্বোধন করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। গত শনিবার সকাল সাড়ে ১০টায় আন্দুলবাড়ীয়া বাজারে এ কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। সংগঠনের আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখার সভাপতি মীর শহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি আমিনুল বাশার কবু, সাধারণ সম্পাদক মির্জা হামিদুর রহমান শিলন, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, সংগঠনের আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সহসভাপতি হারুন অর-রশিদ, সহসাধারণ সম্পাদক এলাহী বকস্, কোষাধ্যক্ষ কাজী রকিবুল ইসলাম রাসেল, সদস্য উপদেষ্টা সাজ্জাত হোসেন, এরশাদ আলী, সাবেক সভাপতি আমিনুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)