মেহেরপুরে কমিউনিস্ট পার্টির আলোচনা সভা

আপলোড তারিখঃ 2019-09-08 ইং
মেহেরপুরে কমিউনিস্ট পার্টির আলোচনা সভা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মেহেরপুর জেলা শাখার আয়োজনে মেহেরপুর বড় বাজারস্থ জেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিপিবির মেহেরপুর জেলা শাখার সভাপতি কমরেড জালাল উদ্দীন। বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড এম এ রশিদ, সিপিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড লুৎফর রহমান, মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মশিউজ্জামান বাবু, সহসাধারণ সম্পাদক কমরেড শহিদুল ইসলাম কানন, জেলা শাখার সদস্য কমরেড আক্কাস আলী, সিদ্দিকুর রহমান, রফিক উদ্দীন, মুসা করিম, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ। আলোচনা সভার আগে সিপিবির মেহেরপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মরহুম মীর মোস্তফা ইকবালের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)