ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আরশাদ উদ্দিন চন্দন জোয়ার্দ্দার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হামিদুল আজম, খন্দকার শাহ আলম মন্টু ও পৌর আওয়ামী সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীদের সর্বসম্মতিক্রমে দেলোয়ার হোসেনকে সভাপতি ও আক্তারুজ্জামান ঠাণ্ঠু মাস্টারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
এদিকে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার দের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা চঞ্চল মাহমুদ। সভায় সর্বসম্মতিক্রমে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে সাইফুদ্দিন ও রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। অপর দিকে, মো. রমজান আলীকে সভাপতি ও টিপু সুলতানকে সাধারণ সম্পাদক করে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
