দর্শনা প্রেসক্লাবে নির্বাচনী তফসিল ঘোষনা ২৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-01-14 ইং
দর্শনা প্রেসক্লাবে নির্বাচনী তফসিল ঘোষনা ২৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

`index`

দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ২৭ জানুয়ারি। আনুষ্ঠানিকভাবে গতকাল সন্ধায় তফসিল ঘোষনা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। দর্শনা প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক হারুন রাজু ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। ফলে সাধারণ সম্পাদকের শূন্যপদে ভারপ্রাপ্ত দায়িত্ব পান ক্লাবের যগ্নসম্পাদক আহসান হাবীব মামুন। প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক শূন্যপদে নির্বাচনের লক্ষে ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলকে প্রধান করে গঠন করা হয় নির্বাচন পরিচালনা কমিটি। গতকাল শুক্রবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত তফসিল অনুযায়ি জানা গেছে, ১৫ ও ১৬ জানুয়ারী মনোনয়নপত্র গ্রহন, ১৭ জানুয়ারি মনোনয়নপত্র জমা, ২৩ জানুয়ারি মনোনয়নপত্র বাচাই, একই দিনে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৪ জানুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ২৭ জানুয়ারি সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন। অন্যান্য সকল কার্যক্রম সন্ধ্যা ৭ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত চলবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)