ছবির ক্যাপশন:
মেহেরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে আলোচনা সভা
মেহেরপুর অফিস:
মেহেরপুরে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে শহরের পৌর ঈদগাহ পাড়াস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব ও জেলা বিএনপির সদস্য জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক ফয়েজ মোহাম্মদ। এ ছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির নেতা একরামুল হক একা, জেলা যুবদলের সহসম্পাদক খাইরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহমুদ সানি, নবীন দলের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল হোসেন প্রমুখ। এ সময় বিএনপির নেতা আব্দুল লতিফ, জালাল উদ্দিন, সিরাজুল ইসলাম, যুবদলের নেতা পারভেজ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দিনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন যুবদলের নেতা মনিরুল ইসলাম মনি।
