মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত

আপলোড তারিখঃ 2019-09-06 ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার রাজনগর-বারাদীর মাঝামাঝি স্থানে ইজিবাইক ও গরুর গাড়ির মুখোমুখি সংঘর্ষে শিশু, মহিলাসহ আটজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, বারাদী থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক মেহেরপুর যাওয়ার পথে রাজনগর-বারাদীর মাঝামাঝি স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুর গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ইজিবাইকের যাত্রী সদর উপজেলা কালীগাংনী গ্রামের আয়াজ উদ্দীনের ছেলে বাবর আলী (৬০), বলিয়ারপুর গ্রামের শিরিনা (৩৫), শিরিনার মেয়ে হোসনেয়ারা (১১), একই গ্রামের দবির মল্লিকের স্ত্রী তহমিনা (৫৫), জুগিন্দা গ্রামের আহাদ আলীর স্ত্রী সেফালীসহ আটজন আহত হন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠান। এ দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)