মাধ্যমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ

আপলোড তারিখঃ 2019-09-06 ইং
মাধ্যমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আজ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে গতকাল বৃহস্পতিবার সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে জানানো হয়। পিএসসি জানায়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা পদের লিখিত পরীক্ষা (এমসিকিউ) ৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২ পর্যন্ত চলবে। ঢাকা মহানগরের ১৭০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সংকট রয়েছে। এ সংকট নিরসনে উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। পিএসসির নন-ক্যাডার থেকে যে পরিমাণে শিক্ষক নিয়োগ দেয়া হয় তা দিয়ে এ সংকট নিরসন করা অসম্ভব হয়ে পড়ে। এ কারণে পিএসসির মাধ্যমে আলাদাভাবে শিক্ষক নিয়োগ পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা হয়। তার ভিত্তিতে পিএসসিতে নিয়োগ কার্যক্রম আয়োজন করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পিএসসিতে সুপারিশ পাঠানো হয়। সে অনুযায়ী ৬ সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষা হতে যাচ্ছে। উল্লেখ্য, ১২ ক্যাটাগরির ১৩৭৮টি সহকারী শিক্ষক পদের জন্য মোট আবেদনকারী প্রার্থীর সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ২৯৩ জন। ওই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)