জিপি-রবির লাইসেন্স বাতিল কেন নয়!

আপলোড তারিখঃ 2019-09-06 ইং
জিপি-রবির লাইসেন্স বাতিল কেন নয়! ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দুই মোবাইল অপারেটরের কাছ থেকে বিপুল অঙ্কের পাওনা আদায়ে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি গ্রামীণফোন (জিপি) ও রবি আজিয়াটাকে চিঠি দিয়ে তাদের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়েছে। গতকাল বৃহস্পতিবার বিটিআরসি এই চিঠি দেয় বলে জানান সংস্থাটির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. জাকির হোসেন খান। চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে চিঠির জবাব দিতে হবে। এতে দুই অপারেটরের টুজি ও থ্রিজি লাইসেন্স কেন বাতিল হবে না, তা জানতে চাওয়া হয়। ১৯৯৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত গ্রামীণফোনের ওপর নিরীক্ষা করে ১২ হাজার ৫৮০ কোটি টাকা পাওনা দাবি করছে বিটিআরসি। রবির কাছে দাবি করা হচ্ছে ৮৬৭ কোটি টাকা। এ অর্থের মধ্যে বিলম্বের মাশুল ও সুদও ধরা আছে। বিটিআরসি গত ৪ জুলাই ১৩ হাজার ৪৪৭ কোটি টাকা পাওনার আদায়ের পদক্ষেপ হিসেবে গ্রামীণফোনের ৩০ শতাংশ ও রবি আজিয়াটা বারহাদের ১৫ শতাংশ ব্যান্ডউইথ সক্ষমতা কমিয়ে দেয়। পরে তা আবার খুলে দিলেও দুই অপারেটরের প্যাকেজ অনুমোদন, টাওয়ার স্থাপন, সরঞ্জাম আমদানির ক্ষেত্রে অনাপত্তি পত্র (এনওসি) দেওয়া বন্ধ করে দেওয়া হয়। বিটিআরসি বলছে, জনগণের পাওনা টাকায় ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তাদের আইনে এ বিষয়ে সালিসেরও কোনো সুযোগ নেই। অবশ্য অপারেটরেরা পাওনা নিয়ে দ্বিমত পোষণ করে। বিষয়টি সুরাহার জন্য তারা সালিসের নোটিশ দিয়ে বিটিআরসির কাছ থেকে সাড়া পায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)