ঝিনাইদহে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ডুসাজের যাত্রা শুরু

আপলোড তারিখঃ 2019-09-06 ইং
ঝিনাইদহে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ডুসাজের যাত্রা শুরু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (ডুসাজ)-এর যাত্রা শুরু হয়েছে। গত বুধবার রাতে শহরের এইচ এস এস সড়কের আহার রেস্টুরেন্ট মার্কেটে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় উপস্থিত ছিলেন ডুসাজের নবগঠিত কমিটির আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সাজ্জাদুর রহমান ও সদস্যসচিব মাগুরা জেলা যুগ্ম জজ শাহজাহান শিপন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, জেলা তথ্য কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, পিটিআই সুপারিনটেনডেন্ট আতিয়ার রহমান, ডুসাজের সদস্য আহসান হাবীব রানা, সাগর হোসেন সোহাগ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সমন্বয়ক শরিফুল ইসলাম। আগামী ৮ নভেম্বর ঝিনাইদহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীর পুনর্মিলনী অনুষ্ঠিত হবে বলে এই উদ্বোধন অনুষ্ঠান শেষে সিন্ধান্ত গ্রহণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)