মেহেরপুরে পৌরসভায় বস্তি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন

আপলোড তারিখঃ 2019-09-06 ইং
মেহেরপুরে পৌরসভায় বস্তি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের (ইউজিআইআইপি-৩) আওতায় মেহেরপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের হালদার পাড়ায় বস্তি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বস্তি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন। ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবাল, শিক্ষক মনোজ কুমার, আওয়ামী লীগের নেতা জাহির রায়হান সেন্টু, পৌর সচিব তফিকুল আলম প্রমুখ। এ প্রকল্পের আওতায় হালদার পাড়ার ২৫টি একক টয়লেট, ১টি আধুনিক ডাস্টবিন, ২০০ মিটার ফুটপাত নির্মাণ, ১৮০ মিটার ড্রেন নির্মাণ, ৩টি আধুনিক সোলার স্ট্রিট লাইট স্থাপন ও ১০০টি গাছের চারা রোপণ করা হবে। এ কাজে ব্যয় হচ্ছে ৭৫ লাখ ৩৫ হাজার ৮৩২ টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)