ঝিনাইদহ জেলা বিএমএর কমিটি গঠন

আপলোড তারিখঃ 2019-09-06 ইং
ঝিনাইদহ জেলা বিএমএর কমিটি গঠন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বাংলাদেশ মেডিকেল অসোসিয়েশন (বিএমএ) ঝিনাইদহ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে ডা. এ বি এম সিদ্দিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে ডা. রাশেদ আল মামুন নির্বাচিত হয়েছেন। ২৪ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সহসভাপতি পদে ডা. নুরুন্নবি, ডা. মুন্সি রেজা সেকেন্দার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, কোষাধ্যক্ষ ডা. সাজ্জাৎ হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. আমান উল্লাহ আল মামুন, বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডা. শাহীন ঢালী, দপ্তর সম্পাদক ডা. জাকির হোসেন, প্রচার ও গণসংযোগ সম্পাদক ডা. কাওসার হামিদ, সমাজকল্যাণ সম্পাদক ডা. সাজ্জাদ রহীমি, সংস্কৃতি ও আপ্যায়ণবিষয়ক সম্পাদক ডা. কাজী হামিদুন্নেছা পাখি এবং গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক পদে ডা. লিমন পারভেজ নির্বাচিত হন। নির্বাচন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. নুরু উল্লাহ মোহাম্মদ। নবনির্বাচিত কমিটির নেতারা তাঁদের অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন। নবনির্বাচিত এ কমিটির নেতাদের ঝিনাইদহের নানা শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)