এ উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করা হবে

আপলোড তারিখঃ 2019-09-06 ইং
এ উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করা হবে ছবির ক্যাপশন:
জীবননগরে জনপ্রতিনিধি ও সুশিল সমাজের সঙ্গে মতবিনিময়কালে নবাগত ডিসি প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগরে কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশিল সমাজের সঙ্গে চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের পরিচিতি ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় জীবননগর উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, কৃষি-সম্ভাবনার উপজেলা জীবননগরকে সবাই মিলে এগিয়ে নিতে হবে। জীবননগর উপজলোবাসীর প্রাণের দাবি, একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। অবশ্যই একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। ভৈরব নদ খনন করা হবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার হার শতকরা ৪০ ভাগ থাকলে হবে না, অবশ্যই শিক্ষার হার বৃদ্ধি করতে হবে। তিনি আরও বলেন, ভিশন-২০২১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে। জীবননগর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে রূপান্তর করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজলা চেয়ারম্যান আবু মোহা. আব্দুল লতিফ অমল, জীবননগর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া, উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী। এ সময় উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান সুরোদ্দীন, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দীন, জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলাউদ্দীন, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন সন্টু, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সী মাহাবুবুর রহমান বাবু, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এ জাহিদুল ইসলাম বাবু, সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)