বিপ্লবের শপথ গ্রহণ, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

আপলোড তারিখঃ 2019-09-05 ইং
বিপ্লবের শপথ গ্রহণ, ফুলেল শুভেচ্ছায় সিক্ত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার চিৎলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আবদুস সালাম বিশেষ প্রতিবেদক: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান আবদুস সালাম বিপ্লব আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন মিয়াসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানের উদ্দেশে যথাযথ দায়িত্ব পালন ও দেশের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এদিকে, শপথ গ্রহণ শেষে ফেরার পথে নবনির্বাচিত চিৎলা ইউপি চেয়ারম্যান ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম বিপ্লবকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপির অন্যতম সদস্য ও চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত সাংসদ প্রার্থী শরীফুজ্জামান শরীফ। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে তিনি প্রার্থিতা করেন। সে সময় তাঁকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে হয়। ফলে চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যাওয়ায় গত ২৫ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)