ফেনসিডিলসহ দামুড়হুদার শামীম আটক

আপলোড তারিখঃ 2019-09-05 ইং
ফেনসিডিলসহ দামুড়হুদার শামীম আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার টেংরামারী শুটিং মোড় থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ শামীম হোসেন (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক হওয়া শামীম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার শিবনগর গ্রামের মহির উদ্দীনের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে শামীম ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে মেহেরপুর সদর উপজেলার টেংরামারী শুটিং মোড়ে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজবাহুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহাতাব ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। পরে সেখান থেকে শামীমকে ৫০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। শামীম হোসেনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)