দামুড়হুদার নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2019-09-05 ইং
দামুড়হুদার নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ভালাইপুর: দামুড়হুদার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনিম লিংকনকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন ও দামুড়হুদা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ইউএনওর অফিসকক্ষে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার সংগঠনের চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক কাজী ইয়াছির আরাফাত, বজলুর রহমান, দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি আমিরুল হক, কায়জার আলী পল্টু, জালাল উদ্দীন, সোহরাব হোসেন, আসাদুজ্জামান, নাজমিন সুলতানা প্রমুখ। একই দিন বেলা তিনটার দিকে দামুড়হুদা প্রেসক্লাবের পক্ষ থেকে একই স্থানে ইউএনও এস এম মুনিম লিংকনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সহসভাপতি জাহিদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক তুহিন রেজা, অর্থ সম্পাদক শমশের আলী, ক্রীড়া সম্পাদক সালাউদ্দীন, দপ্তর সম্পাদক আতিয়ার রহমান, সাংবাদিক সমিতির সহসভাপতি ফজলুর রহমান, শরিফ উদ্দীন, সদস্য সাজিদ হাসান সোহাগ, রোকনুজ্জামান রোকন, আব্দুস ছামাদ, রকিবুল ইসলাম তোতা, জাহাঙ্গীর আলম মানিক প্রমুখ। এ সময় নবাগত ইউএনও এস এম মুনিম লিংকন দামুড়হুদা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)