ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় রাজনৈতিক ও আলমডাঙ্গায় সুশীল ব্যক্তিদের সঙ্গে নবাগত ডিসি নজরুল ইসলামের মতবিনিময়
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলার রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নিজ সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন দলের নেতা-কর্মীদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশ নেন তিনি। এ সময় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকারের রূপকল্প-২০৪১ ও বহুমুখী উন্নয়ন কর্মকা- বাস্তবায়ন করতে জনগণের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সহযোগিতা প্রয়োজন। চুয়াডাঙ্গা জেলার উন্নয়নে তাই আপনাদের সহযোগিতা প্রয়োজন। তবে সমস্যা ও সমাধানের পাশাপাশি সম্ভাবনার কথা ভাবতে হবে।’
মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সহসভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মুহা. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সভাপতি কমরেড অ্যাড. শহিদুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দল জেলা কমিটির সভাপতি আলাউদ্দিন ওমর, জেলা জাসদের সভাপতি এম সবেদ আলী, সাধারণ সম্পাদক অ্যাড. আকসিদুল ইসলাম রতন, জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার, সহসভাপতি আরশাদ উদ্দীন চন্দন, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী প্রমুখ। নেতারা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন এবং নবাগত জেলা প্রশাসককে সহযোগিতার আশ্বাস দেন।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সমাজের সুশীল ব্যক্তিদের সঙ্গে মতিবিনময় করেছেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘আমি এ জেলায় জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর আলমডাঙ্গা উপজেলায় প্রথম আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে ভালো লাগছে। আমি আপনাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত হতে চাই। এখানে এসে শুনলাম, বিগত জেলা প্রশাসক একটি বৃদ্ধাশ্রম নির্মাণ করার চেষ্টা করেছিলেন, যার বেশকিছু কাজ সম্পন্ন হয়েছে। আমি বাকি কাজটি দ্রুত সম্পন্ন করার চেষ্টা করব।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদীর গনু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) সীমা সারমীন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, জেলা জাসদের সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, চুয়াডাঙ্গা জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি কাউছার আহম্মদ বাবলু।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ম্যানেজার আবু জাফর সাদেক, অফিসার মানোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার মিঠু, সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, প্রমুখ। সভায় নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
