লিগ্যাল এইড মানে শুধু আইনি সহায়তা নয়, এটি অধিকার

আপলোড তারিখঃ 2019-09-04 ইং
লিগ্যাল এইড মানে শুধু আইনি সহায়তা নয়, এটি অধিকার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটির মতবিনিময় সভায় জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার চার ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটি। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম। সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম বলেন, ‘দরিদ্র জনগণের প্রতি বর্তমান সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে সব জেলায় লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে। লিগ্যাল এইড মানে শুধু আইনি সহায়তা নয়, এটি একটি অধিকার। সমন্বিত প্রচেষ্টায় অর্থাভাবে আইনের সহায়তাবঞ্চিত মানুষের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব এবং সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে হলেও অবশ্যই সবার উচিত সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা করা।’ জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ শামসুজ্জামানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চুয়াডাঙ্গার বিচারক জিয়া হায়দার, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ কামাল হোসেন সিকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. আবুল বাশার, সাবেক সভাপতি সেলিম উদ্দীন খান, বিশেষ পিপি আবু তালেব বিশ্বাস, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান এনামুল করিম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)