জীবননগরে ফেনসিডিলসহ আটক ২

আপলোড তারিখঃ 2019-09-04 ইং
জীবননগরে ফেনসিডিলসহ আটক ২ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরের ধোপাখালীতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে বিজিবি। গত রোববার খালিশপুর-৫৮ বিজিবি এ অভিযান পরিচালনা করে। জানা যায়, গত রোববার খালিশপুর-৫৮ বিজিবির অধীনস্থ জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৭০/১-এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় ৩০ বোতল ফেনসিডিলসহ ধোপাখালী গ্রামের আতিয়ার রহমানের ছেলে রাজু (১৮) এবং ২৬ বোতল ফেনসিডিলসহ রাজাপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে তহিরুল ইসলামকে (৩২) আটক করা হয়। আটক হওয়া আসামিদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)