দামুড়হুদায় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে নবাগত ইউএনও এস এম মুনিম লিংকনের মতবিনিময়

আপলোড তারিখঃ 2019-09-04 ইং
দামুড়হুদায় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে নবাগত ইউএনও এস এম মুনিম লিংকনের মতবিনিময় ছবির ক্যাপশন:
রোকনুজ্জামান রোকন: দামুড়হুদায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনিম লিংকনের সঙ্গে জনপ্রতিনিধি ও বিভাগীয় কর্মকর্তাদের পরিচিতি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. মতিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আ. রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ও প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, হাউলি ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজার উদ্দীন, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকি ছালাম, প্রাণিসম্পদ কর্মকর্তা মশিউর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা হুসনে জাহানসহ সব বিভাগের কর্মকর্তারা। এ সময় নবাগত ইউএনও এস এম মুনিম লিংকন দামুড়হুদা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)