চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ফজলুর রহমানের পদত্যাগ

আপলোড তারিখঃ 2019-09-03 ইং
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ফজলুর রহমানের পদত্যাগ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ফজলুর রহমান শারীরিক অসুস্থতার জন্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। গতকাল সোমবার বিকেলে রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় তিনি পদত্যাগপত্রটি জমা দেন এবং সভায় পদত্যাগপত্রটি গ্রহণ ও অনুমোদন করা হয়। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় ভাইস চেয়ারম্যান অ্যাড. সেলিম উদ্দিন খান, সেক্রেটারি ফজলুর রহমান, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, শহিদুল ইসলাম শাহান, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. রফিকুল ইসলাম, হাবিল হোসেন জোয়ার্দ্দার, অ্যাড. শফিকুল ইসলাম, আসাদুজ্জামান কবীর ও ইউনিট অফিসার সাঈদ মো. শামীম রহমান উপস্থিত ছিলেন। রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীনের কাছে দেওয়া পদত্যাগপত্রে সেক্রেটারি ফজলুর রহমান লিখিতভাবে বলেছেন, তিনি শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সেক্রেটারির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলেন। সেক্রেটারি ফজলুর রহমানের স্বেচ্ছায় পদত্যাগের পর রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালের যাবতীয় মালামাল, যন্ত্রপাতি ও দেনা-পাওনাবিষয়ক আর কোনো দাবি থাকল না। এ ছাড়া ব্যাংকের এফডিআরসহ যাবতীয় হিসাব বুঝে পেয়ে ইউনিট চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন সেক্রেটারি ফজলুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। এরপর সেক্রেটারি পদটি শূন্য হওয়ায় সভায় রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য শহিদুল ইসলাম শাহানকে সেক্রেটারি পদে নির্বাচিত করা হয়। কার্যনির্বাহী কমিটির সদস্যপদটি শূন্য হওয়ায় ওই পদে রেডক্রিসেন্টের আজীবন সদস্য আলমডাঙ্গার কৃষ্ণপুরের মো. খলিলুর রহমানকে নির্বাচিত করা হয়। রেডক্রিসেন্টের গঠনতন্ত্রের বিধি অনুযায়ী পদ দুটি পূরণ হওয়ায় ইউনিটের মেয়াদের অবশিষ্টাংশ মেয়াদ অবধি তা বহাল থাকবে। প্রসঙ্গত, বর্তমান কার্যনির্বাহী কমিটি আগামী ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে। এ কমিটি নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে গত ২০১৮ সালের ১ জানুয়ারি তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)