পরিচিতি ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-09-03 ইং
পরিচিতি ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের বিশেষ প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন (বাসককফে) চুয়াডাঙ্গা জেলা শাখার পরিচিতি, বিশেষ বর্ধিত সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে পৌর অ্যাসোসিয়েশন হলে এ আয়োজন করা হয়। সংগঠনের চুয়াডাঙ্গা জেলা কমিটির কার্যকরী সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা বাসককফের সভাপতি আব্দুস ছালাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের অতিরিক্ত সাধারণ সম্পাদক সত্যেন্দ্র নাথ কুমার দাস, সহসম্পাদক রবিন কুমার, সহসম্পাদক ও দামুড়হুদা উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল গফুর এবং যুগ্ম সাধারণ সম্পাদক আছিয়া খাতুন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়ন ও সঞ্চলনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শিমুল। এ ছাড়াও অনুষ্ঠানে সংগঠনটির জেলা নির্বাহী পরিষদের বিভিন্ন পর্যায়ের সদস্য ও বিভিন্ন দপ্তরের সাধারণ কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভা থেকে সর্বসম্মতিক্রমে চলমান কার্যক্রমের অগ্রগতি ও কিছু নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)