গাংনীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2019-09-03 ইং
গাংনীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এ খেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনীর পৌর মেয়র আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুখময় সরকার, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান, জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার, গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী প্রমুখ। টুর্নামেন্টে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। এসব ম্যাচের সেরা খেলোয়াড়দের নিয়ে উপজেলা দল গঠন করে জেলা পর্যায়ের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন ও তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের দল। খেলায় ধারাভাষ্যকার ছিলেন গাংনী মহিলা কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু ও গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা। রেফারির দায়িত্ব পালন করেন ক্রীড়া শিক্ষক মাহাবুবুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)