৫ অক্টোবর এরশাদের আসনে উপনির্বাচন

আপলোড তারিখঃ 2019-09-02 ইং
৫ অক্টোবর এরশাদের আসনে উপনির্বাচন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: রংপুর ৩-এ আগামী ৫ অক্টোবর ভোটগ্রহণের দিন রেখে উপনির্বাচনের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৬ সেপ্টেম্বর। গতকাল রোববার ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান উপনির্বাচনের ঘোষিত তফসিল সাংবাদিকদের কাছে তুলে ধরেন। একাদশ সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ ৯০ বছর বয়সে ১৪ জুলাই মারা যান। তাঁর মৃত্যুতে রংপুর-৩ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি করপোরেশনের ১-৮ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি এলাকা নিয়ে গঠিত রংপুর-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৬৭৩ জন। এই আসনে সম্ভাব্য ভোটকেন্দ্র ১৩০টি, ভোটকক্ষ ৯১০টি। রংপুর-৩ আসনে ইভিএমে ভোটগ্রহণ হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)