ছবির ক্যাপশন:
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
বিভিন্ন জেলায় কর্মসূচিতে পুলিশের বাধা, অবিলম্বে কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি নেতা-কর্মীদের
সমীকরণ প্রতিবেদন:
৪২ বছরে পা দিল বিএনপি। বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করেছেন দলটির নেতা-কর্মীরা। এ সময়ে দলের নেতা-কর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে ‘নির্বাসিত গণতন্ত্র’ ফিরিয়ে আনতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিয়েছে তাঁরা। শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ শপথের কথা জানান। এর আগে ভোরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে পোস্টার ছাপানো হয়েছে। লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক পৃথক বিবৃতিতে নেতা-কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মাজারে ফুল দেওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপির জন্ম একটি ঐতিহাসিক ঘটনা। এ দলের জন্মের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক কাঠামো দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন বিএনপিকে সঙ্গে নিয়ে। তখনই বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হয় এবং অন্যান্য রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। কিন্তু এটা দুর্ভাগ্য, আজকে দীর্ঘ ৪০ বছর পর আমরা আবার দেখতে পারছি সেই শক্তি, যে শক্তি গণতন্ত্রকে হরণ করেছিল, ধ্বংস করেছিল, হত্যা করেছিল, একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল, তারাই আজকে সম্পূর্ণ অবৈধভাবে ক্ষমতায় এসে বিরোধী রাজনীতিকে ধ্বংস করার এবং ভিন্নমত যাঁরা অবলম্বন করছেন, তাঁদেরকে নিশ্চিহ্ন করার হীন চক্রান্ত শুরু করেছে।’ তিনি বলেন, এই চক্রান্তের ফলেই দেশের সবচাইতে জনপ্রিয় নেতা, যিনি দীর্ঘকাল গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন ১৯৯০ সালে ৯ বছর আপসহীন সংগ্রামের মধ্য দিয়ে, দেশে যিনি সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, সেই নেত্রীকে বেআইনিভাবে অন্যায়ভাবে দীর্ঘ ১৮ মাস কারাগারে আটক করে রেখে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। এখানে এখন গণতন্ত্র নেই। অত্যাচার-নির্যাতনের মধ্য দিয়ে গণতন্ত্রের কাঠামোকে ধ্বংস করে ফেলা হচ্ছে। আজকে সে জন্যই বিএনপিকে আগামী দিনগুলোতে আরও ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সব দল-মতকে পুনরুদ্ধার করতে হবে, দেশনেত্রীকে মুক্ত করতে হবে, এই হচ্ছে আজকে বিএনপির শপথ, তার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসে। মির্জা ফখরুল বলেন, জনগণের প্ল্যাটফর্ম হচ্ছে বিএনপি। সেই জনগণকে সঙ্গে নিয়েই জাতীয় ঐক্য সৃষ্টি করে বর্তমানে চেপে বসা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরানো হবে।
এদিকে, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে নানা কর্মসূচির মাধ্যমে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপতি হয়েছে। তবে বিভিন্ন জেলায় পুলিশি বাধার কারণে র্যালি করতে পারেননি বিএনপির নেতা-কর্মীরা। অনেক জেলায় এক ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয় কর্মসূচি পালনের জন্য। পুলিশি বাধা উপেক্ষা করে সমাবেশ ও র্যালি করেছে দলটির নেতা-কর্মীরা। এ সময় অবিলম্বে কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি দাবি করেন তাঁরা।
চুয়াডাঙ্গা:
নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বগৃহিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা ও যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা এবং দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মালিক মজু ও চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত সাংসদ প্রার্থী সাবেক ছাত্রনেতা মো. শরীফুজ্জামান শরীফ।
পতাকা উত্তোলন শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়। তবে র্যালিটি জেলা শিল্পকলা একাডেমির প্রধান ফটকে পৌঁছাতেই পুলিশের বাধার মুখে পড়ে। এরপর স্থানীয় শ্রীমন্ত টাউন হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির অন্যতম সদস্য অ্যাড. শামীম রেজা ডালিম পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন। কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এরপর সমবেত কণ্ঠে দলীয় সংগীত পরিবেশন করেন জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। তিনি বলেন, ‘আজ থেকে ৪১ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্বনন্দিত নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষকে একদলীয় দুঃশাসনের গ্রাস থেকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ, দেশের মানুষের উন্নয়ন এবং বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে নিরলস কাজ করে যাচ্ছে।’
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির অন্যতম সদস্য ও চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত সাংসদ প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, ‘দেশ আজ দুঃশাসনকবলিত। মানুষ ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছে। গুম-খুনের আতঙ্ক মানুষের নিত্য সঙ্গী। আইন, বিচার, প্রশাসনকে সরকার কবজার মধ্যে রাখার চেষ্টায় মরিয়া। বর্তমান দুঃসময়ে জনগণকে সংগঠিত করার কোনো বিকল্প নেই। অন্যদিকে, আইনশৃঙ্খলা বাহিনীকে বেআইনি কাজ করতে বাধ্য করা হচ্ছে। ফলে সমাজে দেখা দিয়েছে বিপজ্জনক বিশৃঙ্খলা। খুন-খারাবি, নারী-শিশু নির্যাতন, অপহরণ, গুপ্তহত্যা ইত্যাদি অনাচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে। কারণ, সরকার যেখানে জনগণের প্রতিপক্ষ, সেখানে মানুষের জানমালের কোনো নিরাপত্তা থাকতে পারে না। সুতরাং জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির অন্যতম সদস্য এম. জেনারেল ইসলাম, লে. কর্নেল (অব.) সৈয়দ কামরুজ্জামান, অ্যাড. এম. শাহজাহান মুকুল, কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, শহিদুল ইসলাম, রউফুন নাহার রিনা, জাহানারা বেগম, রফিকুল ইসলাম তনু, ফরিদুল ইসলাম শিপলু, খাজা আবুল হাসনাত ও আবু বক্কর সিদ্দিক আবু।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার, সিনিয়র সহসভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া এ দেশের গণমানুষের নেত্রী, যিনি বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং জনগণকে যে ওয়াদা করেন, সেই ওয়াদা রক্ষার্থে আপসহীন লড়াই করেন। সেই নেত্রী আজকে কারাগারে বন্দী রয়েছেন। দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে তাঁকে মুক্ত করার মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।
মেহেরপুর:
‘অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রাম হোক ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার’ এ স্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মেহেরপুর জেলা বিএনপি। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে কার্যালয়ের সামনের সড়কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সহসভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, আনছারুল হক প্রমুখ। সভাপতির বক্তব্যে মাসুদ অরুন বলেন, রাষ্ট্র ক্ষমতা কালো টাকার মালিক লুটেরা ও বন্দুকের কাছে জিম্মি হয়ে পড়েছে। জনগণের শাসন ফিরিয়ে আনতে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে বেগবান করতে হবে।
এ ছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুল হামিদ, সিরাজুল ইসলাম, নাসির উদ্দীন, শেখ সাঈদ আহমেদ, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান আখের, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ রুমা, জুলফিকার আলী ভুট্টো, আব্দুর রশিদ, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সামসুল আলম, জেলা দপ্তর সম্পাদক আবু সুফিয়ান হাবু, তাঁতী দলের সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী গুরুদাস হালদার, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক রাইহানুল কবীর, যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আজমল হক মিন্টু, জেলা জাসাসের আহ্বায়ক মাহফুজুর রহমান অশেষ, সাধারণ সম্পাদক বাকাবিল্লাহ, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসাইন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদ বিন রফিক প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
গাংনী:
মেহেরপুরের গাংনীতে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় গাংনী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী পৌর বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন। এ সময় গাংনী উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রউফ মাস্টার, যুবদলের সম্পাদক সাজেদুর রহমান বুলবুলসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ:
ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে দলটির জেলা শাখার আয়োজনে গতকাল রোববার সকালে শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্ট চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এস এম মশিয়ুর রহমান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, অ্যাড. কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাসসহ উপজেলা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বক্তারা দ্রুত বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। সেই সঙ্গে সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এর আগে বিভিন্ন শাখার নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে আলোচনা সভায় যোগদান করেন।
মহেশপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এর পর মহেশপুর প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, মহেশপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মরহুম শহিদুল ইসলাম মাস্টারের জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ মেহেদী হাসান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দীন মহি, উপজেলা বিএনপির সহসভাপতি এস এম হোসেন জগলুল পাশা, আবুল কাশেম সর্দার, বিএনপির অন্যতম নেতা অ্যাড. নান্নু মিয়া, মহিলাবিষয়ক সম্পাদক নার্গিস সুলতানা, এসবিকে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, নেপা ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দীন, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি আল ইমরান টাইগার, বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আব্বাস উদ্দিন, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজনুর রহমান মাস্টার, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খান, সাধারণ সম্পাদক সেলিম রেজা ও নাটিমা ইউনিয়ন বিএনপির নেতা ফারুক হোসেন মাস্টার।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন পান্তাপাড়া ইউনিয়ন বিএনপির নেতা আমির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্যসচিব মেহেদী মাসুদ, পৌর যুবদলের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ এরশাদ আলী, নাজমুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক এমপি প্রয়াত শহীদুল ইসলাম মাস্টারের রুহের মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।