মেহেরপুরে পানি সরবরাহ প্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড তারিখঃ 2019-09-02 ইং
মেহেরপুরে পানি সরবরাহ প্রতিষ্ঠানকে জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে পানিতে ময়লা থাকায় পানি সরবরাহ প্রতিষ্ঠান পরশীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইন উদ্দীন জানান, পরশী নামের একটি পানি সরবরাহ প্রতিষ্ঠানের পানিতে ময়লা জমে থাকায় প্রতিষ্ঠানের মালিক পানি ব্যবসায়ী সুখেন দাসের নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)