ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুরে চার দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে মেহেরপুর ত্যাগ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। গতকাল রোববার বিকেলে তিনি মেহেরপুর ত্যাগ করেন। এর আগে মেহেরপুর সার্কিট হাউজে পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করলে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সালাম গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম সার্কিট হাউজে উপস্থিত ছিলেন।
