প্রতিবেদক, আমঝুপি:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আমঝুপি উত্তরপাড়ায় কৃষকের বাড়ি থেকে তিনটি গাভি চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে আমঝুপি উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায়, আমঝুপি উত্তরপাড়ার মৃত সিরাজ শেখের ছেলে আব্দুল্লাহ শেখ গত শনিবার রাতে তাঁর গোয়ালঘরে গাভিগুলো তুলে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন, গোয়াল ঘরে তাঁর গাভিগুলো নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও গাভিগুলো পাওয়া যায়নি। গাভির মালিক আব্দুল্লাহ শেখ জানান, চুরি হওয়া তিনটি গাভির মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
