হাটবোয়ালিয়ায় চার ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2019-09-02 ইং
হাটবোয়ালিয়ায় চার ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া জামে মসজিদের গর্ত ভরাট করে ১৯৮৪ সাল থেকে প্রায় ৪০ বছর যাবৎ দোকানঘর নির্মাণ করে ব্যবসা করে আসা ৪ ব্যবসায়ীকে উচ্ছেদ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। গতকাল রোববার বেলা ১১টার দিকে ভাংবাড়ীয়া গ্রামের মৃত রহিম বক্সের ছেলে আব্দুল জলিল, রবিউল হক, হাটবোয়ালিয়া বাজেরের মৃত রেজাউল হকের ছেলে আল আমিন ও গাংনীর মৃত আজিজুল হকের ছেলে সাইফুল ইসলাম লাভলু এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা বলেন, ‘আমরা চারজন মসজিদের জায়গায় গর্ত ভরাট করে নিজ অর্থায়নে পাঁচটি দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করার জন্য হাটবোয়ালিয়া জামে মসজিদ কমিটির কাছ থেকে পাঁচটি দোকানের পজিশন গ্রহণ করি। ঘরপ্রতি ২ হাজার টাকা অগ্রিম হিসেবে ৫টি দোকানের জন্য মোট ১০ হাজার টাকা মসজিদ কমিটিকে প্রদান করে দোকানঘর নির্মাণ করে মাসিক ভাড়া ১৫০ টাকা ধার্য করে ব্যবসা পরিচালনা করে আসছি। এ পর্যন্ত মসজিদ কমিটিকে আমরা সম্পূর্ণ ভাড়া পরিশোধ করেছি। হঠাৎ হাটবোয়ালিয়া জামে মসজিদের কমিটি নতুন করে ওই জায়গায় মার্কেট করার অজুহাতে আমাদেরকে দোকান ঘর ছেড়ে দিতে বলে। তারা আরও বলে, যদি ইচ্ছায় দোকারঘর না ছাড়ি তাহলে জোরপূর্বক উচ্ছেদ করা হবে। আমরা শান্তিপ্রিয় দোকানদার, মসজিদ কমিটির মাধ্যমে আমরা দোকানঘরের পজিশন ক্রয় করে দীর্ঘ বছর ধরে ব্যবসা করে আসছি। হঠাৎ গত ৩০ আগস্ট আমাদের কিছু না জানিয়ে কারও প্ররোচনায় মসজিদ কমিটি প্রভাবিত হয়ে বেশকিছু লোকজন দিয়ে বাজারে একটি সাজানো মানববন্ধন করে। আমরা মসজিদ কমিটির সভাপতিসহ সব সদস্যকে অনুরোধ করেছি, প্রয়োজনে বাজার মূল্যে পুনঃ ভাড়া নির্ধারণ করে নতুন নির্ধারিত ভাড়া দিয়ে আমরা ব্যবসা করব। কিন্ত তারা তা না করে কারও দ্বারা প্রভাবিত হয়ে আমাদেরকে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)