নেহালপুরে বিভিন্ন ওয়ার্ডে আ.লীগের কমিটি গঠন

আপলোড তারিখঃ 2019-09-02 ইং
নেহালপুরে বিভিন্ন ওয়ার্ডে আ.লীগের কমিটি গঠন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে নেহালপুর স্কুলমাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোবারক আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর মান্নান নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য জারজুল ইসলাম, আব্দুর বারী বিশ্বাস, মতিয়ার রহমান, মীর মফিজ উদ্দিন, শামীম হোসেন টুনো, রিনা মেম্বার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক হামিদুল্লাহ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ১ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে মনোনীত হন সাইবুর রহমান কাজল ও সাধারণ সম্পাদক মনোনীত হন ফরজ আলী, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মনোনীত হয়েছেন ওহিদুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মো. রায়হান আলী, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মনোনীত হন আক্কাস আলী ও সাধারণ সম্পাদক হন সাইফুল ইসলাম মিন্টু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)