সাদা-রঙিন হ্যাটট্রিকে ভারত-বাংলাদেশ ‘সমান’

আপলোড তারিখঃ 2019-09-02 ইং
সাদা-রঙিন হ্যাটট্রিকে ভারত-বাংলাদেশ ‘সমান’ ছবির ক্যাপশন:
খেলাধুলা ডেক্স: টেস্ট ও ওয়ানডে মিলিয়ে মোট ৭টি হ্যাটট্রিক রয়েছে ভারতের। এ দুটি সংস্করণে হ্যাটট্রিকসংখ্যা বিচারে ভারতের সমান অবস্থানে রয়েছে বাংলাদেশ কিংস্টোন টেস্টে কাল দ্বিতীয় দিনে হ্যাটট্রিক করেছেন জশপ্রীত বুমরা। টেস্টে ভারতের তৃতীয় বোলার হিসেবে এ কীর্তি গড়লেন তিনি। টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে এ নিয়ে সাতজন বোলার হ্যাটট্রিক করলেন ভারতের হয়ে। হ্যাটট্রিকের এ মঞ্চে ভারতের সঙ্গে বাংলাদেশ সমানে সমান। বাংলাদেশেরও হ্যাটট্রিক ৭টি।টেস্টে ভারতের হয়ে প্রথম হ্যাটট্রিক হরভজন সিংয়ের। ২০০১ কলকাতা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন তিনি। এর পাঁচ বছর পর ২০০৬ করাচি টেস্টে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেন পেসার ইরফান পাঠান। আর এ সংস্করণে শেষ হ্যাটট্রিকটি বুমরার। তবে আন্তর্জাতিক ময়দানে ভারত প্রথম হ্যাটট্রিকের মুখ দেখেছে ওয়ানডে সংস্করণে। ১৯৮৭ বিশ্বকাপে নাগপুরে নিউজিল্যান্ড দলের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন পেসার চেতন শর্মা। এ সংস্করণে আরও তিনটি হ্যাটট্রিক দেখেছে ভারত। ১৯৯১ এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেন ভারতের কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব। এ সংস্করণে তৃতীয় হ্যাটট্রিক দেখতে ২৬ বছর অপেক্ষা করতে হয়েছে ভারতকে। ২০১৭ সালে কলকাতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করেন স্পিনার কুলদীপ যাদব। শেষ হ্যাটট্রিকটি গত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে মোহাম্মদ শামির। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক নেই কোনো ভারতীয় বোলারের। অর্থাৎ টেস্ট ও ওয়ানডেতে মিলিয়ে ভারতের সাতজন বোলার সাতটি হ্যাটট্রিক করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)