খুলনা বিভাগীয় কমিশনারের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের মতবিনিময়

আপলোড তারিখঃ 2019-09-01 ইং
খুলনা বিভাগীয় কমিশনারের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের মতবিনিময় ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কর্মকর্তারা। তবে কোনো আনুষ্ঠানিকতা নয়, আকস্মিক সফরে গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সার্কিট হাউসে আসেন বিভাগীয় কমিশনার। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম বারসহ অন্যরা। পরে সার্কিট হাউসে উপস্থিত জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে চলমান কার্যক্রম ও অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীনসহ সব উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এর আগে চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারকে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)