কালীগঞ্জে বাস ও লেগুনার সংঘর্ষে আহত ১০

আপলোড তারিখঃ 2019-09-01 ইং
কালীগঞ্জে বাস ও লেগুনার সংঘর্ষে আহত ১০ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে বাস ও লেগুনার সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আসাদুজ্জামান (৩৫), শিমুল (২৫), কাজল (২২), সাদ্দাম (২৫), আমেনা বেগম (৩০), সুজন (২৫), মাখন দাস (৫০), প্রফুল্ল দাসসহ (৪০) আরও দুজন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, সকালে কালীগঞ্জ থেকে যাত্রীবাহী একটি লেগুনা যশোর যাচ্ছিল। পথের মধ্যে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার ১০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)