কুমারিতে দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2019-09-01 ইং
কুমারিতে দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার কুমারী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে পচা ও বাসি খাবার বিক্রয় করার অপরাধে দুই হোটেল ব্যবসায়ীকে ২ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। জানা গেছে, উপজেলার কুমারী বাজারে পচা ও বাসি খাবার বিক্রি হচ্ছে, এমন সংবাদ পেয়ে গতকাল শনিবার বেলা দেড়টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী কুমারী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় পচা-বাসি খাবার বিক্রয় ও নোংরা পরিবেশে খাবার উৎপাদনের অভিযোগে বাজারের হোটেল ব্যবসায়ী মৃত শীলত ঘোষের ছেলে সাধন ঘোষকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে বাজারের আরেক হোটেল ব্যবসায়ী বাসু দেবের ছেলে ব্রজেন্দ্রনাথকে ১ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্যানেটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিন, থানার উপপরিদর্শক (এসআই) জুয়েলসহ ফোর্স।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)