ছবির ক্যাপশন:
প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায়
সমীকরণ প্রতিবেদন:
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে জীবননগর ও মেহেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জাতীয় পার্টির আয়োজনে পৃথকভাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জীবননগর:
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় জীবননগরে দোয়া ও কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়েছে। জীবননগর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে গতকাল শনিবার বিকেলে এ দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। দোয়া মাহফিল-পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত (অনারারি) লে. মুজিবুর রহমান। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মমিনুল ইসলাম হানেহার, উথলী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নাসির উদ্দিন, রায়পুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুস শুকুর মেম্বার, সীমান্ত ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ওমেল ইসলাম, হাসাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সম্পাদক আব্দুল হান্নান ও আক্কাস ডিলার। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা হাসাদহের আলাউদ্দিন, জেমস, রায়পুর ইউনিয়ন জাতীয় পার্টির সম্পাদক ডা. আব্দুস সবুর, উথলী ইউনিয়ন জাতীয় পার্টির সম্পাদক ইসলাম, বাঁকা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মানিকহার, সম্পাদক হাবিবুর রহমান হবি, শাহজান আলী, পৌর জাতীয় পার্টির নেতা সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ, বক্তিয়ার রহমান বকু, সীমান্ত ইউনিয়ন জাতীয় পার্টির নেতা ফারুক হোসেন, মনোহরপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা রহিম শিকদার প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাহিদ হোসেন। পরে উপস্থিত মানুষের মধ্যে তাবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আতিয়ার রহমান।
মেহেরপুর:
মেহেরপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি (চল্লিশা) উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর বাসস্ট্যান্ডস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ। মুজিবনগর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কামারুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মোসলেম আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, প্রচার সম্পাদক মামলত হোসেন, জেলা জাতীয় পার্টির সদস্য গোলাম ফারুক, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুতুব উদ্দিন, সদর উপজেলার জাতীয় পার্টির সদস্যসচিব নজরুল ইসলাম, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় কৃষক পার্টির আহ্বায়ক আব্দুল গফুর, জেলা জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্যসচিব আফছারুল ইসলাম, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্যসচিব আশরাফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি আনছার উদ্দিন বেলালী। এ সময় জেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
