মহেশপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-09-01 ইং
মহেশপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দত্তনগর: ঝিনাইদহের মহেশপুর থানার পুলিশের আয়োজনে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মহেশপুর থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান, মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, পৌর বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুর সাত্তার ও উপজেলা পুলিশিং কমিটির সভাপতি এ টি এম খায়রুল আনাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাংবাদিক জামশেদ আলম বকুল, নাটিমা ইউপি সদস্য ওয়াসিম আকরাম, সেলিনা আক্তারসহ আরও অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)