আলমডাঙ্গার কৃতী সন্তান শফিকুল ইসলাম ডিএমপি কমিশনার হওয়ায় মহনা বন্ধু সমিতির দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2019-09-01 ইং
আলমডাঙ্গার কৃতী সন্তান শফিকুল ইসলাম ডিএমপি কমিশনার হওয়ায় মহনা বন্ধু সমিতির দোয়া মাহফিল ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কৃতী সন্তান শফিকুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ায় আলমডাঙ্গায় তাঁর স্কুল জীবনের বন্ধুদের নিয়ে গঠিত সংগঠন মহনা বন্ধু সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে আলমডাঙ্গা মহনা বন্ধু সমিতির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহনা বন্ধু সমিতির সভাপতি মাহমুদুল কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী, সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়া, পাইলট স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক আফিল উদ্দিন, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, সাবেক ওসি বীর মুক্তিযোদ্ধা খন্দকার ইসমাইল হেসেন, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার ও প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান। মহনা বন্ধু সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সাবুর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের সহোদর এনামুল হক, ভগ্নিপতি তাইজেল হোসেন, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক জামাল হোসেন, খলিলুর রহমান, আলহাজ্ব মীর মনিরুজ্জামান, সাবেক পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম, সৈয়দ সাজেদুল হক, আবুল কালাম আজাদ, মুকিত হোসেন, ইউপি সচিব সোহরাব হোসেনসহ মহনা বন্ধু সমিতির সদস্যরা। সভা শেষে দোয়া পরিচালনা করেন মহনা বন্ধু সমিতির ধর্মবিষয়ক সম্পাদক আব্দুর রহমান। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)