ক্রেতাদের হাতে ন্যায্যমূল্যে পণ্যসামগ্রী তুলে দিতে হবে

আপলোড তারিখঃ 2019-08-31 ইং
ক্রেতাদের হাতে ন্যায্যমূল্যে পণ্যসামগ্রী তুলে দিতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের আলোচনা সভায় ইয়াকুব হোসেন মালিক নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক। সভাপতির বক্তব্যে ইয়াকুব হোসেন মালিক বলেন, ‘বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। আমরা যার যার অবস্থান থেকে সরকার তথা দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। এ ছাড়া আমরা আমাদের ব্যবসাকে গতিশীল করার লক্ষ্যে সরকারের সব প্রকার বিধি-বিধান মেনে নিজ নিজ ব্যবসা পরিচালনা করব।’ তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গার উন্নয়নে প্রত্যেক ব্যবসায়ী নিজ নিজ অবস্থান থেকে কাজ করব, যাতে আমরা ক্রেতাদের হাতে ন্যায্যমূল্যে মানসম্মত পণ্যসামগ্রী তুলে দিতে পারি। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিশিষ্ট ব্যবসায়ী হাজি সালাউদ্দীন চান্নু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু। আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, পরিচালক সালাউদ্দিন মো. মর্তুজা, নীল রতন সাহা, কিশোর কুমার কু-ু, বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের জগলু, চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির সভাপতি শাহাবুদ্দীন মল্লিক, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, নিউ মার্কেট পরিচালনা পর্ষদের সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, ফাতেমা প্লাজার সভাপতি ডা. গিলবার্ট বাপ্পি রায়, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, আব্দুল্লাহ সিটির সভাপতি শরিফুল ইসলাম, জেলা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা হোটেল রেস্তোরাঁ ও বেকারি মালিক সমিতির সভাপতি গোলাম মাহবুবু, সাধারণ সম্পাদক তহিবুর রহমান জোয়ার্দ্দার বাবু, কেদারগঞ্জ বাজার সমিতির সভাপতি মো. মর্তুজা, সাধারণ সম্পাদক নূর আব্বাস, গমপট্টি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বজলুর রহমান, আলী হোসেন সুপার মার্কেটের সভাপতি রফিকুল হাসান, সাধারণ সম্পাদক আজিজুল হক, রেলবাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ফারুক হাসান, মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি আব্দুল মালেক, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন, শাহ আলম, অমরদীপ ও আগরওয়ালা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)