কার্পাসডাঙ্গায় জাতীয় কবি নজরুলের স্মৃতিফলক ও আটচালা ঘর পরিদর্শনে নবাগত ডিসি নজরুল ইসলাম সরকার

আপলোড তারিখঃ 2019-08-31 ইং
কার্পাসডাঙ্গায় জাতীয় কবি নজরুলের স্মৃতিফলক ও আটচালা ঘর পরিদর্শনে নবাগত ডিসি নজরুল ইসলাম সরকার ছবির ক্যাপশন:
সুলতান জসিম/রাশেদুল ইসলাম: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় নজরুল স্মৃতি বিজড়িত আটচালা ঘর-সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও আটচালা ঘর পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে তিনি এ আটচালা ঘর পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াহ্ ইয়া খান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান, এনডিসি সিব্বির আহমেদ, দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিকি মারমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম, জেলা প্রশাসকের নাজির মো. হামিদুল হক, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি সাবেক উপাধ্যক্ষ আব্দুল গফুর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দামুড়হুদা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শওকত আলী, আটচালা ঘরের মালিক প্রকৃতি বিশ্বাস বকুল, মধু বিশ্বাস, শ্রী রঘুনাথ পাল প্রমুখ। এর আগে বিকেলে দামুড়হুদার শিবনগরে ডিসি ইকোপার্ক আধুনিকায়নের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)