আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে তাসকিন, বাদ পড়লেন মুস্তাফিজ

আপলোড তারিখঃ 2019-08-31 ইং
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে তাসকিন, বাদ পড়লেন মুস্তাফিজ ছবির ক্যাপশন:
খেলাধুলা ডেক্স: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৫ সদস্যের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। তবে বাঁহাতি পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দল থেকে বাদ পড়েছেন। আগামী ৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট শুরু হবে। বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)