বাড়ছে নিউমোনিয়া রোগী, শিশু ওয়ার্ডে গাদাগাদি!

আপলোড তারিখঃ 2019-08-30 ইং
বাড়ছে নিউমোনিয়া রোগী, শিশু ওয়ার্ডে গাদাগাদি! ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা কমেছে নিজস্ব প্রতিবেদক: ঋতু পরিবর্তনের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বাড়ছে রোগী। এদের মধ্যে বেশিরভাগই নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যায় বেশি। তবে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটা কমতে শুরু করেছে। গত এক সপ্তাহে ৩০০-এর অধিক রোগী ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে সদর হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নিয়েছে। এ সমস্ত রোগে বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা বেশি আক্রান্ত হচ্ছেন। এ ছাড়াও প্রতিদিনই কয়েক শ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। কয়েকদিনে ডায়রিয়া আক্রান্ত রোগীরা চিকিৎসাসেবা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেও গাদাগাদি করেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীরা। এ রিপোর্ট লেখাপর্যন্ত সদর হাসপাতালের শিশু ওয়ার্ড কানায় কানায় পূর্ণ ছিল। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত হয়ে ভর্তি হওয়া শিশুর সংখ্যা ছিল ৭০। এর মধ্যে গতকালই ভর্তি হয়েছে ৩০ জন শিশু। এ ছাড়া হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি ছিলো ৩৫ জন রোগী এর মধ্যে গতকাল ভর্তি হয়েছে ২৭ জন। ঋতু পরিবর্তনে কারণে নিউমোনিয়া আক্রান্ত শিশুরা শিশু ওয়ার্ডের সবগুলো বেড পূর্ণ করে ওয়ার্ড সংলগ্ন বারান্দা, শিড়ির মুখে এমনকি গাইনি ওয়ার্ডের বারান্দাতেও চিকিৎসা নিচ্ছে। গত ৭ দিনে হাসাতালের শিশু ওয়ার্ডে নিউমোনিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২০০-এর অধিক শিশু। নিউমোনিয়া আক্রান্ত শিশুদের মধ্যে গত ৭ দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩০ শিশু। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামীম কবির জানান, আবহাওয়া পরিবর্তনের কারণেই প্রতিদন নিউমোনিয়াসহ, শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। এদের মধ্যে নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা অধিক। এদিকে, ডায়রিয়া আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৩’শ অধিক রোগী। তবে বর্তমানে ডায়রিয়া রোগীর সংখ্যা কমতে শুরু করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)