ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
চার বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে জীবননগর থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপপরিদর্শক (এসআই) হেলেনা আক্তার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে এ দুজনকে আটক করেন। আটক ইসমাইল (২০) সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মৃত আক্কেল মন্ডলের ছেলে ও মামুন (১৮) সদরপাড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। আটকের পর তাঁদের কাছ থেকে চার বোতল ফেনসিডিলসহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
