হরিণাকুন্ডুর মেয়র রিন্টুর এক বছরের কারাদন্ড!

আপলোড তারিখঃ 2019-08-30 ইং
হরিণাকুন্ডুর মেয়র রিন্টুর এক বছরের কারাদন্ড! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বিদ্যুৎ কেন্দ্র ভাঙচুর ও কর্মচারীকে মরধরের অভিযোগ ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌর মেয়র, হরিণাকুন্ডু পৌর আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক শাহিনুর রহমান রিন্টুকে এক বছরের কারাদন্ডসহ আর্থিক জরিমানা করেছে ঝিনাইদহের একটি আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জুডিশিয়াল তৃতীয় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এই আদেশ দেন। বিকালে আপীল শর্তে এই আদালত থেকে তিনি জামিন লাভ করেন। ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির সোহেল রানা এ তথ্য নিশ্চত করেন। ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির আইন উপদেষ্টা এ্যাড. মো. আবু তালেব জানান, ২০১৫ সালের ১৩ জুলাই বেআইনী জনতা নিয়ে হরিণাকুন্ডু পৌরসভার মেয়র শাহিনুর রহমান রিন্টু স্থানীয় পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর ও কর্মচারী ইউসুফকে মারধর করেন। এ ঘটনায় হরিণাকুন্ডু পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম বাদী হয়ে ৬ জনকে আসামী করে হরিণাকুন্ডু থানায় মামল করেন। মামলায় ৭ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ বিচারক পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টুকে এক বছর কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২০ দিনের কারাদন্ড প্রদান করেন। এদিকে, বাকী ৫ আসামী ফারুক ইমাম, মুকুল হোসেন, সেলিম রেজা, শরিফুল ইসলাম ও দিপুল হোসেনকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। সরকার পক্ষে এপিপি স্বপন কুমার মিত্র ও আসামী পক্ষে এ্যাড. আব্দুল্লাহ আল মামুন মামলাটি পরিচালনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)