বাংলাদেশ খাদ্য উৎপাদনে লক্ষমাত্রা অর্জন করেছে

আপলোড তারিখঃ 2019-08-30 ইং
বাংলাদেশ খাদ্য উৎপাদনে লক্ষমাত্রা অর্জন করেছে ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় পুষ্টি সমন্বয় কমিটির সভায় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ডন আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব¡ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাড. সালমুন আহম্মেদ ডন। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যখাতে বাংলাদেশের অর্জন সারা বিশ্বের নজর কেড়েছে। ইতিমধ্যে বাংলাদেশ খাদ্য উৎপাদনে লক্ষমাত্রা অর্জন করেছে। তবে পুষ্টির ক্ষেত্রে আমাদের এখনও ভাবতে হচ্ছে।’ সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি কাউছার আহম্মেদ বাবলু, সম্পাদক নুরুল ইসলাম নুরু, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম। কেয়ার বাংলাদেশের প্রতিনিধি আব্দুস শুকুরের উপস্থাপনায় বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা। আরও উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমিন, জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মঞ্জুরুল হক বেলু, স্বাস্থ্য পরিদর্শক আনিসুজ্জামান, সেনেটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিন ও হোসনে আরা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)