চুয়াডাঙ্গার সব শিক্ষকদের আমার মনে থাকবে

আপলোড তারিখঃ 2019-08-30 ইং
চুয়াডাঙ্গার সব শিক্ষকদের আমার মনে থাকবে ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম, হুমায়ন কবির, রফিকুল ইসলাম, রাশিদুল ইসলাম। প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সম্পাদক আলম হোসেন, সহকারী শিক্ষক রিজভি আহম্মদ, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, প্রধান শিক্ষক জিন্নাতুল আরা ও হাজী রকিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে বিদায়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘আমি চুয়াডাঙ্গা জেলায় প্রায় সাড়ে ৩ বছর চাকরি করছি। ডিপিইও হিসেবে এখানেই আমার প্রথম চাকরি। তাই চুয়াডাঙ্গা, আলমডাঙ্গাসহ এ জেলার সব শিক্ষকদের আমার মনে থাকবে। আমার চাকরিকালিন সময়ে যদি কারো সঙ্গে কোন খারাপ আচরণ করে থাকি তবে সেটা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চুয়াডাঙ্গাকে কোনোদিনই ভুলতে পারব না বলেও তিনি বক্তব্যে উল্লেখ করেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)