ফিরেছে চুয়াডাঙ্গার নিখোঁজ তিন মাদ্রাসাছাত্র

আপলোড তারিখঃ 2019-08-29 ইং
ফিরেছে চুয়াডাঙ্গার নিখোঁজ তিন মাদ্রাসাছাত্র ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের জাফরপুর হাদিয়াতুল ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজখানার নিখোঁজ তিন ছাত্র ঝিনাইদহ থেকে ফিরে এসেছে। গতকাল বুধবার সকালে নিখোঁজ ওই তিন ছাত্র একসঙ্গে মাদ্রাসায় ফিরে আসে। জানা যায়, গত সোমবার মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার পর ঝিনাইদহে চলে যায় ওই তিন মাদ্রাসার ছাত্র। ঝিনাইদহ বাসস্ট্যান্ড মসজিদে রাতযাপন করার পর গতকাল বুধবার সকালে ওই তিন ছাত্র একসঙ্গে চুয়াডাঙ্গা সদরের জাফরপুর হাফেজিয়া মাদ্রাসায় ফিরে আসে। নিখোঁজ ওই ছাত্রদের মধ্যে একজন ১৯ পারার হাফেজ জাফরপুর হাজামপাড়ার রাসেল জোয়ার্দ্দারের ছেলে আব্দুর রউফ। আরেকজন এক পারার হাফেজ একই এলাকার জোয়ার্দ্দারপাড়ার পলাশ হোসেনের ছেলে আতিকুর রহমান এবং নাজেরা বিভাগের ছাত্র জাফরপুর জোয়ার্দ্দারপাড়ার বিল্লাল জোয়ার্দ্দারের ছেলে ফয়সাল আহম্মেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)