ছবির ক্যাপশন:
মেহেরপুর মোটরসাইকেল ডিলার ও বিআরটিএ কর্মকর্তাদের মতবিনিময়কালে এসপি মুরাদ আলী
মেহেরপুর অফিস:
মেহেরপুর পুলিশ সুপারের সঙ্গে মোটরসাইকেল বিক্রয়কারী ডিলার, বিআরটিএ কর্মকর্তা ও যানবাহনের রেজিস্ট্রেশন ফিস জমাদানকারী ব্যাংক প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে পুলিশ সুপারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর এসপি এস এম মুরাদ আলী। মতবিনিময় সভায় বক্তব্য দেন অতিরিক্তি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান, ট্রাফিক পুলিশের টিআই ইসমাইল হোসেন, চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেল মোটরযানের এডি আতিয়ার রহমান, মেহেরপুর বিআরটিএ মোটরযান পরিদর্শক সালাউদ্দিন প্রিন্স, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন প্রমুখ।
পুলিশ সুপার জানান, মোটরসাইকেল কিনতে লাগবে ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। আগামী ১ সেপ্টেম্বর থেকে ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স না থাকলে তাঁর নিকট মোটরসাইকেল বিক্রি করা যাবে না। মতবিনিময় সভায় পুলিশ সুপার এস এম মুরাদ আলী সরকারি এ সিদ্ধান্তের কথা মোটরসাইকেল বিক্রিয়কারী ডিলারদের জানিয়ে দেন।
