চুয়াডাঙ্গার নতুন ডিসি নজরুল ইসলাম সরকার দায়িত্ব নেবেন আজ

আপলোড তারিখঃ 2019-08-29 ইং
চুয়াডাঙ্গার নতুন ডিসি নজরুল ইসলাম সরকার দায়িত্ব নেবেন আজ ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: আজ বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করবেন চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক (ডিসি) নজরুল ইসলাম সরকার। এর আগে গতকাল বুধবার বিকেলে ঢাকা থেকে বিমানযোগে যশোর বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সেখান থেকে তাঁকে অভ্যর্থনা জানিয়ে গাড়িযোগে চুয়াডাঙ্গায় নিয়ে আসেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম। এদিকে, আজ বৃহস্পতিবার দুপুরে বিদায়ী জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের কাছ থেকে দায়িত্বভার গ্রহন করবেন তিনি। সেই সঙ্গে নবাগত জেলা প্রশাসকের আগমন পরবর্তী শুভেচ্ছা ও অভিনন্দন জানাবেন জেলা প্রশাসকের কার্যালয়ের সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। প্রসঙ্গত, গত রোববার সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব কেএম আল আমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নজরুল ইসলাম সরকারকে নিয়োগ করা হয়। তিনি এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গেজেটেড সংস্থাপন শাখায় উপসচিব হিসেবে দায়িত্বে ছিলেন। ওই দিনই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র দাসকে নিয়োগ/বদলি করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)