বাবলু সভাপতি ও মিন্টু সাধারণ সম্পাদক

আপলোড তারিখঃ 2019-08-29 ইং
বাবলু সভাপতি ও মিন্টু সাধারণ সম্পাদক ছবির ক্যাপশন:
মেহেরপুরে গাংনী উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী উপজেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা কিতাব আলী, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মোসলেম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কামারুল ইসলাম, কুতুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, প্রচার সম্পাদক মামলত হোসেন, পৌর জাতীয় পার্টির আহবায়ক আব্দুর রাজ্জাক, শ্রমিক পার্টির সভাপতি ইকবাল হোসেন, কৃষক পার্টির সভাপতি আব্দুল গফুর প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ গাংনী উপজেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে বাবলু হোসেনকে সভাপতি, জান মোহাম্মদ মিন্টুকে সাধারণ সম্পাদক ও রুহুল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে গাংনী উপজেলা জাতীয় পার্টির ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)