গাংনীতে দুর্যোগ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অর্থ ও ঢেউটিন বিতরণ করলেন এমপি সাহিদুজ্জামান খোকন

আপলোড তারিখঃ 2019-08-29 ইং
গাংনীতে দুর্যোগ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অর্থ ও ঢেউটিন বিতরণ করলেন এমপি সাহিদুজ্জামান খোকন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনীতে দুর্যোগ আক্রান্ত হতদরিদ্র ব্যক্তিদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় গাংনী উপজেলা পরিষদের চত্বরে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে গাংনী উপজেলার ৬১ জন হতদরিদ্র ব্যক্তিদের মধ্যে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ তিন হাজার করে টাকা প্রদান করা হয়। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহামামদ সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)