দর্শনায় যুবলীগ কর্মী পল্টু হত্যা মামলায় একজন আটক

আপলোড তারিখঃ 2019-08-28 ইং
দর্শনায় যুবলীগ কর্মী পল্টু হত্যা মামলায় একজন আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় যুবলীগের কর্মী নাইমুল ইসলাম পল্টু হত্যা মামলায় একজনকে আটক করেছে পুলিশ। আটক আসামি হলেন দর্শনা মোবারক পাড়ার আলী হোসেনের ছেলে ও দর্শনা পৌর যুবলীগের সহসম্পাদক আব্দুল মান্নান খানের ভাই রাজন। আটক রাজনকে আদালতে সোপার্দ করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, এ হত্যাকা-ের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে একজনকে আটক করা হয়েছে। তিনি দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার আলী হোসেনের ছেলে ও দর্শনা পৌর যুবলীগের সহসম্পাদক আব্দুল মান্নান খানের ভাই রাজন খান। তিনি আর জানান, হত্যাকা-ের ঘটনার পর দ্বিতীয় দফায় আবারও মারামারি সংগঠিত হতে যাচ্ছিল। এ সময় আটক রাজন লাঠি ও কাঠের বাটাম নিয়ে মারামারিতে যোগ দেওয়ার অভিযোগে তাঁকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে, গত শুক্রবার দর্শনায় রেল বাজারের আন্তর্জাতিক রেলওয়ে বন্দরের অদূরে এ হত্যাকা-ের ঘটনার পরদিন শনিবার সন্ধ্যা থেকে ব্যবসায়ী ও এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যে কারণে প্রতিদিন সন্ধ্যা হওয়ায় সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরে যাচ্ছেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হত্যাকা-ের পর থেকে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যার ফলে সন্ধ্যার পর মানুষ আর বাজারে অবস্থান করছে না। তাই সন্ধ্যার পরপর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরে যাচ্ছেন তাঁরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)